রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলামের ইন্তেকাল তুমি অধম বলিয়া, আমি উত্তম হইবো না কেন ! কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন 

কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান: ১০ অক্টোবর ২০২৬, কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলীর তত্ত্বাবধানে এবং এসআই শাহানুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রৌমারী থানাধীন সবুজপাড়া এলাকায় বকুল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রৌমারী গ্রামে মো. মমিন চান (৪০) এবং কলেজপাড়ার বাসুদেব চন্দ্র পাল (২৯)। তাঁরা উভয়েই রৌমারী থানার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে, জেলার কচাকাটা থানা গাবতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কচাকাটা থানাধীন গাবতলা কুমারপাড়া এলাকার মোঃ সুলতান মাহমুদ (২৭)কে ৩৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম।

কাচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস বলেন, কচাকাটা থানা পুলিশ কচাকাটা থানা এলাকায় মাদক প্রতিরোধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews