বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক মধ্যপাড়া খনিতে, পাথর উত্তোলনে জিটিসির সাফল্য পার্বতীপুরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ দিনাজপুর বোর্ডে এগিয়ে মেয়েরা, কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানের ৭০ পরীক্ষার্থীই ফেল পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের সুবর্ণজয়ন্তী উদযাপন, অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩ মামা ভাগ্নার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগে প্রধান আসামি সালাম গ্রেপ্তার পার্বতীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে এ ঘটনা ঘটে।
দুই সন্তানের জননী নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। ঘটনার দিন সকালে তিনি যথারীতি স্কুলে গিয়ে ক্লাসও নিয়েছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তাঁকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তাঁর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার (জি আরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহত শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews