1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে বিএনপির মানবিক সহায়তা: হত্যা মামলার ভুক্তভোগী পরিবার ও অসহায় হাসানের পাশে খাদ্য ও বস্ত্র সহায়তা সাবেক ছাত্রলীগ সভাপতির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিরামপুরে সাংবাদিকের উপর হামলা সাঈদ গুরুত্ব আহত অতিদ্রুত গতির বেপরোয়া ট্রাকের ধাক্কায়, কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার ৫ ইঞ্জিন মেরামত শেষে রেলবহরে সংযোজন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ রংপুরের তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ পানামা পোর্টে প্রায় ৬০০ শ্রমিকের মাঝে সেমাই ও চিনি বিতরণ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল

হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি মিলন সম্পাদক কবির

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

হিলি, (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কালেরকন্ঠ ও বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি ও যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম শরিফুল ইসলাম। এর আগে বিকেল ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হাকিমপুর প্রেসক্লাবের ৩৭ জন ভোটার এর মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান মিলন (২০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহিদুল ইসলাম (১৬) ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ মুরাদ ইমাম কবির (২৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুল হক রুবেল, দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিনুর ইসলাম, অজয় কুমার মানি ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম।
এছাড়া চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ হালিম আল রাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মণ্ডল, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট