শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

রংপুরের তারাগঞ্জে বিএনপির মানবিক সহায়তা: হত্যা মামলার ভুক্তভোগী পরিবার ও অসহায় হাসানের পাশে খাদ্য ও বস্ত্র সহায়তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলা-এ সাম্প্রতিক সময়ের আলোচিত হত্যাকাণ্ডের শিকার এক পরিবার ও মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে দুইটি পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও নতুন কাপড় বিতরণ করা হয়। জানা যায়, কুর্শা ইউনিয়ন-এর পশ্চিম অনন্তপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মঞ্জুরুলকে গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়ে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মানসিক ভারসাম্যহীন হাসান, যিনি দীর্ঘ পাঁচ বছর ধরে শিকলে বন্দি অবস্থায় ছিলেন, তাকেও এ সহায়তার আওতায় আনা হয়।
দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান-এর নির্দেশে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিটু, সাংগঠনিক সম্পাদক শাহীন চৌধুরী, আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুজ্জামান মেনন, কুর্শা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজোল উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, “আলোচিত এই দুইটি পরিবারের যেকোনো প্রয়োজনে তারাগঞ্জ উপজেলা বিএনপি সবসময় পাশে থাকবে।”
সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews