মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান: বিএনপি সরকার গঠনের পর কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয়তাবাদী দল বিএনপি’র এ ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ তিনদশক ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন। তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন সুপরিচিত মুখ হিসেবে পরিচিত এবং বিবেচিত।

নতুন দায়িত্ব পাওয়ার পর আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টায় থাকবো।

জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন অনেকেই আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং যুগ্ন আহবায়ক বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে কুড়িগ্রামের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নতুন নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

রোববার ১৫ মার্চ-২০২৬ স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews