1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ পার্বতীপুরে আনসার ও ভিডিপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নানা কর্মসূচীর মধ্যদিয়ে তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা হিলি বন্দরে দেড় দশকে হয়নি নিলাম, নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার পণ্য দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন আমরা নারীরা আজও অবহেলিত, অধিকার থেকে বঞ্চিত — হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি দিনাজপুরের  বিখ্যাত রাবার ড্যাম ৩ বছর ধরে ফুটো, সেচ সংকটে কৃষকেরা

পার্বতীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দিনাজপুরের পার্বতীপুরে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর ২টা ৩০ মিনিটে পার্বতীপুর শহরের ঢাকা মোরে পার্বতীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মন্জুরুল আজিজ পলাশ,পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, উপজেলা যুব দলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু,পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নানংককক, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান স্মরণ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন। এ উপলক্ষে পার্বতীপুর বিএনপি কার্যালয়ে বাত মাগরিব খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট