রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ Slots Vader Casino Review: So spielen Sie Online-Casino Spiele in Deutschland sicher

হাকিমপুরে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪’তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫৪ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অতিথি বৃন্দ।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শীতকালীন প্রতিযোগিতার সভাপতি অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন,।
সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ গ্রহণ করে। এবারে ক্রিকেট ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাহিলি পাইলট স্কুল এবং রানার্সআপ ক্রিকেট পাউশগাড়া ফাজিল, একক এবং দ্বৈত ব্যাডমিন্টন (বালক) চ্যাম্পিয়ন পাউশগাড়া ফাজিল মাদ্রাসা, রানার্সআপ বোয়ালদাড় স্কুল ও ছাতনী রাউতারা ফাজিল মাদ্রাসা, (বালিকা) চ্যাম্পিয়ন বাংলাহিলি পাইলট স্কুল, রানার্সআপ বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়।এছাড়াও অ্যাথলেটিকস এর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী ও চ্যাম্পিয়ন শিক্ষার্থীরা জেলায় অংশ গ্রহণ করবেন। গত ৫- ৮ জানুয়ারি পর্যন্ত উপজেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলার বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews