শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ Slots Vader Casino Review: So spielen Sie Online-Casino Spiele in Deutschland sicher

পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি; দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল, ২৫ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বতীপুর প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন। সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৮ জন প্রার্থী। ক্লাবের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
পদভিত্তিক প্রার্থী সংখ্যা: সভাপতি – ৩ জন, সহ-সভাপতি – ২ জন, সাধারণ সম্পাদক – ৩ জন, যুগ্ম সম্পাদক – ২ জন, কোষাধ্যক্ষ – ৩ জন, দপ্তর সম্পাদক – ৩ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – ১ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে), কার্যনির্বাহী সদস্য (৪টি পদ) – ১০ জন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা। প্রার্থীদের ব্যস্ত পদচারণায় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি বিরাজ করছে প্রত্যাশা—গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও দক্ষ নেতৃত্বের হাতে অর্পিত হবে পার্বতীপুর প্রেসক্লাবের আগামী দিনের দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews