বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ।

পার্বতীপুরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার আর নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান ও সমাজসেবক এম এ ওহাব সরকার আর নেই। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে রংপুর সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম এ ওহাব সরকার দীর্ঘ ২৫ বছর পার্বতীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনের শেষ সময়ে তিনি পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের  সিনিয়র  সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

রাজনীতির পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত পার্বতীপুর শহরের পুরাতন বাজার জামে মসজিদের নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে পার্বতীপুরে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পার্বতীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকেও এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
মরহুম এম এ ওহাব সরকারের বাড়ি পার্বতীপুর পৌর শহরের পুরাতন বাজার রেলগেট এলাকায়।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর সকল গুনাহ ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews