রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

মসজিদের উন্নয়নে ১ লাখ টাকার ডিও দিলেন তারাগঞ্জ উপজেলা বি এন পি

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য রংপুর জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বরাদ্দকৃত ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের ডিও মসজিদ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

ডিওটি মসজিদের সভাপতি ও সেক্রেটারির হাতে তুলে দেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শিপু।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোরানীপাড়া জামে মসজিদের উন্নয়নমূলক কার্যক্রমে রংপুর জেলা পরিষদের এই বরাদ্দ বাস্তবায়নে তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

তারা আরও বলেন, হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া জামে মসজিদের সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের সুবিধার্থে ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই।

এ সময় মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাদ্দের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews