1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত উত্তরবঙ্গের কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী হিলিতে সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল হিলিতে দুইটি সেমাই কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে মাদকসেবন অপরাধে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা হামিদপুরে জামায়াতের ইফতার মাহফিল: তাকওয়া, নৈতিকতা ও সামাজিক সহমর্মিতার আহ্বান দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ : আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাংকসহ চারটি দোকান পুড়ে ছাই,ক্ষতি কয়েক কোটি  দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭ বিরামপুরে টিভি সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল, কমিটি গঠন

​চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী গ্রাম সংলগ্ন আত্রাই নদীর বানিয়াখাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লক্ষীতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদীর মাঝখানে দুটি মরদেহ ভাসতে দেখে গ্রাম পুলিশ মোঃ আনারুল ইসলাম চিরিরবন্দর থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি পানি থেকে তীরে নিয়ে আসে।
পুলিশ জানায়, মৃত দুই ব্যক্তিরই বয়স আনুমানিক ২৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের পরনে কী ছিল বা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে জানানো হয়েছে।
​এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো.মাহমুদুন-নবী জানান, আমরা মরদেহ দুটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ​বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট