1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল হিলিতে দুইটি সেমাই কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে মাদকসেবন অপরাধে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা হামিদপুরে জামায়াতের ইফতার মাহফিল: তাকওয়া, নৈতিকতা ও সামাজিক সহমর্মিতার আহ্বান দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ : আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাংকসহ চারটি দোকান পুড়ে ছাই,ক্ষতি কয়েক কোটি  দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭ বিরামপুরে টিভি সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল, কমিটি গঠন ক্ষোভ ও সম্পত্তির ভাগ পেতে শিশু শামস্‌কে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক আটক করেন।

আফজাল হোসেন ফুলবাড়ী প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ফুলবাড়ি প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে ৮৮লক্ষ ৮ হাজার ৫শত টাকার মাদক আটক করেন।

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বাংলাদেশি মদ তৈরির ট্যাবলেট উদ্ধার করেন।

গত মঙ্গলবার আনুমানিক বিলেক ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন, সহকারী কমিশনার (ভূমি), বিরামপুর এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ক্যাম্প হতে ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে পালপাড়া নামক এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে গুরু হালচা, নিরু হালচা এবং হিরু হালচা, পিতা-অজিত হালচা, গ্রাম-পালপাড়া, ডাকঘর ও থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর এর বসতবাড়ী তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৫৭,৫০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৮,৬২,৫০০ (আট লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা।

গত রবিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ২৬ হাজার টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট