1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা হিলি বন্দরে দেড় দশকে হয়নি নিলাম, নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার পণ্য দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন আমরা নারীরা আজও অবহেলিত, অধিকার থেকে বঞ্চিত — হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি দিনাজপুরের  বিখ্যাত রাবার ড্যাম ৩ বছর ধরে ফুটো, সেচ সংকটে কৃষকেরা পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতে তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা দিনাজপুরে এ কেমন সংকট? একদিকে বাম্পার ফলনের আশা, অন্যদিকে সার নিয়ে চলছে চরম লুকোচুরি

কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১৮ জানুয়ারী ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধভাবে হস্তক্ষেপ করা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ’র সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে দীর্ঘ শুনানি শেষে ২৭-কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী- ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন।

এ ঘোষণা মুহুর্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আসা মাত্রই উঁকি দিয়ে ওঁত পেতে থাকা নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা জামায়াতের একাধিক নেতাকর্মী।

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের পথে এগিয়ে থাকা- এগিয়ে যাওয়া ব্যারিস্টার সালেহীকে থামাতে অবৈধ হস্তক্ষেপ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। এরপর খুব দ্রুত সেই অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে আপিল করেন ব্যারিস্টার সালেহী। সেখানেই দীর্ঘ শুনানি পূর্বক রায় আসে ব্যারিস্টার সালেহীর পক্ষে। এতে বেজায় খুশি কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের ভোটার ও জামায়াত শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে। এ যেন বিজয়ের হাসি হাসছে আসন জুড়ে। দোয়া সহ সবধরনের সহযোগিতা চেয়েছে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট