1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা হিলি বন্দরে দেড় দশকে হয়নি নিলাম, নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার পণ্য দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন আমরা নারীরা আজও অবহেলিত, অধিকার থেকে বঞ্চিত — হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি দিনাজপুরের  বিখ্যাত রাবার ড্যাম ৩ বছর ধরে ফুটো, সেচ সংকটে কৃষকেরা পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতে তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা দিনাজপুরে এ কেমন সংকট? একদিকে বাম্পার ফলনের আশা, অন্যদিকে সার নিয়ে চলছে চরম লুকোচুরি

শীতার্ত মানুষের মাঝে যুবকের কম্বল বিতরণ

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ (কম্বল) করেছেন এক যুবক ৷

আজ রোববার ১৮ জানুয়ারী কামারপুকুর ইউনিয়নের ২ নংওয়ার্ড সরকারপাড়া গ্রামের মরহুম মনছুর আলী সরকারের ছেলে মোজাহারুল ইসলাম সরকারের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয় ৷ ওই ওয়ার্ড এর বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় ৷ এসময় তাঁর সাথে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বড় ভাই নাজমুল হুদা সরকার ও ভাতিজা মাওলানা মো.মুক্তি রাসেল আহমেদ ৷ শুরুতে বিশেষ মোনাজাত করা হয় ৷

প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে।

মোজাহারুল ইসলাম সরকার বলেন,আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ৷ আমি আমার সাধ্যমত যতটুকু পেরেছি অসহায় মানুষের মাঝে দাড়িয়েছি ৷ আমার ইচ্ছা মানুষের সেবা করা ৷
সেই ইচ্ছা থেকে আজকের এই কম্বল বিতরণ ৷
তিনি অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের আহবান জানান ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট