সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত Pay by Mobile Casinos Instant Withdrawal Fast & Safe পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক

পরিবর্তনের চাবি আপনার হাতে: ‘হ্যাঁ’ ভোটে দিন সম্মতি

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

২৪ জানুয়ারি শনিবার, দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা ইমাম সম্মেলন। আসন্ন ১২ই ফেব্রুয়ারি গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়।

​ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

​বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ​মোঃ রফিকুল আলম, ​উপজেলা নির্বাহী অফিসার (সদর) তমলিকা পাল, ​স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ মাহমুদার রহমান।
​এছাড়াও বিশিষ্ট আলেম ও ওলামায়ে কেরামগণ পবিত্র দ্বীনের আলোকে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরেন।

​সম্মেলনে বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়নে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন-পরির্বতনের চাবি এবার আপনারই হাতে। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করতে ‘হ্যাঁ’ ভোটে টিকচিহ্ন দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews