সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অনগ্রসর জেলাকে এগিয়ে নিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত Pay by Mobile Casinos Instant Withdrawal Fast & Safe

যৌথ বাহিনীর অভিযানে রংপুরের তারাগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের তারাগঞ্জ উপজেলা কর্মী ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইকরচালী ইউনিয়নের মাঝেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেন।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতোয়ালি থানায় দায়ের করা এফআইআর নং–০৭ (তারিখ: ১৭ নভেম্বর ২০২৫) ও জিআর নং–১০৮/২৫ মামলায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬(২)(ই), ৮, ৯(৩১), ১০ ও ১২ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তারাগঞ্জ থানার মাধ্যমে তাকে রংপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews