1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, পার্বতীপুর ডিপো থেকে উত্তোলন স্থগিত ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক হিলি ফিলিং স্টেশনে পেট্রোল নিতে বাইকের দীর্ঘ ভিড় রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক ধামইরহাটে সরকারি নগদ অর্থ বিতরণ করলেন জামায়াত এমপি এনামুল হক দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে সরকার: ডা. জাহিদ হোসেন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের বিজয়: ফল ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে জাহিদ হোসেনের শুভেচ্ছা বিনিময়

মিলন হিলি ,প্রতিনিধি;
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মিলন হিলি ,প্রতিনিধি;
​দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৪,৪১৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।
​নির্বাচনী ফলাফল এক নজরে
​নির্বাচন পরবর্তী প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, ১৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ডা. জাহিদ হোসেন বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন।

অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বিএনপি (ধানের শীষ) ২০৫,১১৮,
মোঃ আনোয়ারুল ইসলাম জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা (১৯০,৭০৩), মোঃ রেজাউল হক জাতীয় পার্টি (লাঙ্গল) ২,৬৮৯, মোঃ নূর আলম সিদ্দিক ইসলামী আন্দোলন হাতপাখা ১,৬৫৯।
এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ৪০১,১৮৮ এবং ভোট প্রদানের হার ৭৩.৬৩%।

​বিজয় নিশ্চিত হওয়ার পর অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন মুঠোফোনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ফলাফল ঘোষণার পর এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করতেই কান্নায় ভেঙে পড়েন নব নির্বাচিত এই সংসদ সদস্য।
​তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।এই বিজয় জনগণের।

​বিজয় ঘোষণার পর থেকে চার উপজেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ডা. জাহিদ হোসেন তাঁর সহধর্মিণীকে সাথে নিয়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয় নেতৃবৃন্দ এই জয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট