শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
Betandreas – Voleybol mərcləri – Betandreas-da əsas oyun qaydaları – Beysbol mərcləri – Betandreas-da addım-addım yanaşma মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা 1win Platformasının İqtisadi Linza ilə Ətraflı İcmalı – 1win Platformasının Ümumi Strukturu və İnterfeysi পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা Mostbet – Mostbet-də Kiberidman – Hansı İşarələr Qələbəni Xəbər Verir? – Gecə Yuxusunda Mostbet ilə Strategiya – Beş Addım Mostbet – Mostbet Nədir və Kimlər Üçündür – Qeydiyyat – İlk Addımı Atmaq – key points, tips, and quick explanations Mostbet – Mostbet-də Voleybol Mərcləri – Nə Gözləməli – Mostbet-də Beysbol Mərcləri – Xüsusiyyətlər – what to do, what to avoid, and why it matters Mostbet – Fantaziya Liqalari Nedi ve Mostbet-de Nece Isleyir – Mostbet Fantaziya Turnirleri – Orijinal ve Keskin Strategiyalar Mostbet – Mostbet kiberidman mərcləri üçün əsas oyunlar – Mostbet-də kiberidman turnirləri və onların xüsusiyyətləri

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনে বিজয়ী জামায়াত ও এনসিপি

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : বিগত দিনে জাতীয় পার্টির দুর্গ নামে পরিচিত বৃহত্তর রংপুর তথা কুড়িগ্রাম জেলাকে তছনছ করে দিয়েছে জামায়াত জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে তিনটিতে জামায়াত এবং একটিতে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

কুড়িগ্রাম-১ আসনে অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনগণের অকুন্ঠ সমর্থনে ও ভোটাধিকার প্রয়োগে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম ১ আসনটি নাগেশ্বরী ও ভুরুঙ্গামারর উপজেলা নিয়ে গঠিত। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, নির্বাচিত এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯০ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রভাবশালী নেতা আলহাজ্ব সাইফুর রহমান রানা ভোট পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫।

কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তরুণ নেতা, লাখো ছাত্র-জনতার আইকন, কুড়িগ্রামে কুড়িতলা বিশিষ্ট টাওয়ার স্থাপনের স্বপ্নদ্রষ্টা ও বেকারত্ব দূরীকরণে বদ্ধপরিকর, চিকিৎসা সেবার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টাকারী ও নদী ভাঙ্গন রোদে মাস্টার প্লানকারী ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে প্রায় এগারো হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম দুই আসনে নির্বাচিত এনসিপি নেতা ডঃ আতিক মুজাহিদ ভোট পেয়েছেন এক লাখ আশি হাজার ৫২৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সদস্য সচিব সোহেল ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫। এখানে উল্লেখ্য যে, কুড়িগ্রাম দুই আসনের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে বিএনপি’র স্থানীয় নেতা মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের নেতৃত্বে কেন্দ্রের ভিতর প্রভাব খাটিয়ে অনিয়ম করার চেষ্টা করলে দৈনিক দিনের আলো পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান লিমন তার প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয় এবং দিনভর কেন্দ্রটি তাদের নিয়ন্ত্রণে রাখা হয় বলে জানিয়েছেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী। এখানে আরও উল্লেখ্য যে ১১ দলীয় ঐক্য জোটের শরীক দল খেলাফত মজলিসের রংপুর অঞ্চলের নেতা কুড়িগ্রামের বাসিন্দা শবেবর রহমান ১১ দলীয় জোটের পক্ষে বিভিন্ন সমাবেশে ভাষণ দিলেও তারই বড় ছেলে ঠিকাদার মোহাম্মদ রিপন বিএনপি জোটের আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদের পক্ষে রীতিমত ব্যাচ লাগিয়ে কলেজকেন্দ্রে মহড়া দিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীগণ।

কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে জামায়াত মনোনীত প্রভাবশালী হেভি ওয়েট প্রার্থী লাখো তরুণের প্রেরণার বাতিঘর ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিপুল ভোটের ব্যবধানে বিএনপি’র কেন্দ্রীয় নেতাকে হারিয়ে বিজয়ী হয়েছেন। উলিপুর উন্নয়ন ফোরাম’র চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র স্বপ্ন: তিনি উলিপুর উন্নয়ন ফোরাম কুড়িগ্রাম জেলায় একটি স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করেছেন যা উলিপুরের সামগ্রিক উন্নয়নে নিবেদিত। উলিপুর উন্নয়ন ফোরামের মূল লক্ষ্য হলো: একটি শিক্ষিত, দক্ষ, কর্মসংস্থান সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর উলিপুর গড়ার মাধ্যমে উলিপুরের মানুষের জীবনমান উন্নত করা এবং একটি সমৃদ্ধ, মানবিক ও স্বনির্ভর উলিপুর গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনের মাধ্যমে উলিপুরের প্রতিটি মানুষের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে চায় যেখানে সুযোগের সমতা থাকবে এবং কেউ পিছিয়ে থাকবে না। মানবিক সহায়তা থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ, নীতি গবেষণা থেকে গণসচেতনতা বৃদ্ধি-সব ক্ষেত্রেই ফোরামটি টেকসই উন্নয়নের পথ রচনা করে যাচ্ছে। উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, আমরা বিশ্বাস করি, যেখানে মানুষ একসাথে উন্নয়নের জন্য কাজ করে, সেখানে অগ্রগতি অনিবার্য। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সুখী-সমৃদ্ধ মানবিক উলিপুর গড়তে আসুন ঐক্যবদ্ধ হই। এখানে ব্যারিস্টার সালেহী ভোট পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩০ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র কেন্দ্রীয় নেতা শিল্পপতি তাসভীর উল ইসলাম ভোট পেয়েছেন ৭৯ হাজার ৩৫২। ২৮, ৫৭৮ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

কুড়িগ্রাম-৪ সংসদীয় আসন গঠিত (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলা জামায়াত মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক তিনি তার আপন বড় ভাই বিএনপির প্রার্থী মো: আজিজুর রহমানকে ২১ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী মোস্তাক পেয়েছেন ৭৮, ৯৪৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বড় ভাই আজিজুর রহমান পেয়েছেন ৫৭, ৯৪৫ ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews