1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ভাষা শহিদদের শ্রদ্ধায় মুখর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সরকারের ভাবমূতি কেউ যেন নষ্ট করতে না পারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ডা. এ জেড এম জাহিদ পার্বতীপুরে বাংলাবান্ধা এক্সপ্রেসের সঙ্গে মাহিন্দ্রা ট্রাকের সংঘর্ষ মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি দিনাজপুরে কালেক্টরেট স্কুলের দেয়াল ধসে আহত ৭ ১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন হিলিতে বসত বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনে বিজয়ী জামায়াত ও এনসিপি দিনাজপুর-৬ আসনে ধানের শীষের বিজয়: ফল ঘোষণার পর তারেক রহমানের সঙ্গে জাহিদ হোসেনের শুভেচ্ছা বিনিময়

ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিপুল সংখ্যক বাঁশ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে আবু হানিফা নামে এক কৃষকের সাথে ঘটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম মোস্তফা একই ইউনিয়নের ইউপি সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় চন্ডিপুর চৈতাপড়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রামানিকের ছেলে আবু হানিফা’র পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার গোলাম মোস্তফার জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে অভিযুক্ত মোস্তফা ৫ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে বহিরাগতদের সহযোগীতায় তার বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানের লক্ষে ভূক্তভোগী আবু হানিফার জমিতে লাগানো বাঁশ বাগান ও বিভিন্ন গাছ কেটে ক্ষতি সাধন করে। পরে সেই জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্ত নির্মান করে বলেও অভিযোগ করেন আবু হানিফা।

এঘটনায় বাঁধা দেয়ার ভূক্তভোগী আবু হানিফাসহ তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। সেই সাথে জীবনের নিরাপত্তার পাশাপাশি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পার্বতীপুরের সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। ঘটনার সুষ্ঠ্য বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন হানিফার পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তাটি নতুন নয়। দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসছিল। তবে, গাছ কাটার বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেন নি তিনি।

পার্বতীপুরের সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

২১/০২/২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট