শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত পার্বতীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কর্মচারি কর্মকর্তাদের মানববন্ধন, ঘণ্টাব্যাপী সেবা ব্যাহতের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ভাষা শহিদদের শ্রদ্ধায় মুখর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি : মোঃ আল আমিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা কালোব্যাজ ধারণ করেন।সকালে উপাচার্যের নেতৃত্বে শোক র‌্যালি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পার্কের মোড় (আবু সাঈদ চত্বর) প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদী চেতনার ভিত্তি রচনা করেছে। ভাষা শহিদদের আত্মত্যাগ শুধু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাই নয়, বরং স্বাধীনতা ও আত্মমর্যাদার সংগ্রামেরও প্রেরণা। তিনি আরো বলেন, বাংলাই একমাত্র ভাষা যার জন্য মানুষ রক্ত দিয়েছে—এ ভাষা ও এর আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালির গর্বের বিষয়।তিনি কেন্দ্রীয় শহিদ মিনারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শ্রদ্ধা নিবেদনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় উদ্যোগ গ্রহণের বিষয়টিকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন কমিটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের কর্মকর্তা ড. মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-আল-রশীদ, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা, বাংলা বিভাগের প্রভাষক মনির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন।এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews