1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার নেপথ্যে ইতিহাস গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানী সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ রংপুরের তারাগঞ্জে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ ও হুইলচেয়ার প্রদান হিলিতে কলেজ ছাত্রীর নিখোঁজ: পরিবারে আহাজারি, দ্রুত উদ্ধারের দাবি র‍্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন বেরোবিতে ইতিহাস বিভাগের আয়োজনে প্রত্নপ্রদর্শনী: ফিরে দেখা প্রাচীন ঐতিহ্য এসো গড়ি-র মানবিক উদ্যোগ: মেধাবীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান ঘোড়াঘাটে কোটি টাকার তাঁতশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিত্যক্ত, চুরি-লুটে উধাও মূল্যবান যন্ত্রপাতি

সরকারের ভাবমূতি কেউ যেন নষ্ট করতে না পারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ডা. এ জেড এম জাহিদ

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

হিলি দিনাজপুর প্রতিনিধি।।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কেউ যাতে দুষ্ককর্ম করে সরকারের ভাবমূতি নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করাতে হবে। সেই সাথে প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগীতা করার আহ্বায়ন জানান।

ডা. জাহিদ আরো বলেন, হিলি রেলস্টেশনের সমস্যা, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক প্রতিরোধসহ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে। আজ শনিবার বিকেল ৫ টায় তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর- ৬ আসনের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এ্যান্ড কলেজ মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফৌরদৌস হোসেনের সভাপতিত্বে মতবিনিয় সভায় আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সভাপতি আকরাম হোসেন সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, শপথ গ্রহণের পর আজ শনিবার দুপুর ১২ টায় তার নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি নবাবগঞ্জ, ও ঘোড়াঘাট উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি বিরামপুরে ইফতার মাহফিলে যোগ দিতে রওনা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট