রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ

ভোটের কালি মুছতে না মুছতেই তেল নিতে গিয়েও আঙুলে কালি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

ভোটের কালি আঙুল থেকে মুছতে না মুছতেই এবার পাম্পে তেল নিতে গিয়ে আঙুলে কালি মাখতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং একই ব্যক্তি যাতে বারবার তেল নিয়ে মজুদ করতে না পারে, তা নিশ্চিত করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সম্প্রতি এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে উপজেলার সোনালি ফিলিং স্টেশন ও বালাবাড়ি এরিস্ট্রোক্রাট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি। পাম্প কর্তৃপক্ষ প্রত্যেক চালকের আঙুলে কালি দিয়ে চিহ্নিত করার পরই তেল দিচ্ছেন।
উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, তেল নিতে আসা প্রতিটি যানবাহনের বৈধ কাগজপত্র এবং চালকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তেলের সরবরাহ চাহিদার তুলনায় কম। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রি বা মজুদ করার চেষ্টা করছে।
এ কারণে একই ব্যক্তি যাতে দিনে একাধিকবার তেল নিতে না পারে, তা নিশ্চিত করতে চালকদের আঙুলে কালি দিয়ে চিহ্নিত করার এই ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে তেলের অপব্যবহার ও অবৈধ মজুদ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews