মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অনগ্রসর জেলাকে এগিয়ে নিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত Pay by Mobile Casinos Instant Withdrawal Fast & Safe

তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আলমপুর ইউনিয়নের একটি এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অনুমতি ছাড়াই মাটি উত্তোলন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মো. তারিকুল ইসলাম (৩৮) ও মো. হুমায়ুন কবির (৪৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. তারিকুল ইসলাম (৩৮) মধুরামপুর সরকারপাড়া, ফাজিলপুর এলাকার বাসিন্দা। তার পিতা মো. রফিকুল ইসলাম। অপরদিকে মো. হুমায়ুন কবির (৪৬) খোর্দ্দ বেলাইচন্ডী সর্দারপাড়া, দিলালপুর, তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পিতা মৃত জহর উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews