সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত Pay by Mobile Casinos Instant Withdrawal Fast & Safe পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলের চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী হওয়ায় শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক মো. শাহাদত হোসেন সাদো, পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল হক, পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দিপঙ্কর শাহা মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. রবিউল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মিজানুর রহমান সিয়াম, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দীক, পৌর কৃষকদলের সভাপতি মো. গোলাম রব্বানী (গোলাপ), উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মোকছেদুর রহমান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান (রিপন)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম শাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মমিনুল ইসলাম (ডাক্তার) ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল ইসলাম।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews