রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া

পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আসরের নামাজের পর বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ পার্বতীপুর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক পার্বতীপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন পৌর আমির খন্দকার আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা আমির মো. ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম, পৌর সেক্রেটারি শাহীন আখতার এবং এমপ্লয়ীজ লীগের জীবন চৌধুরী।

এছাড়া পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন পেশার ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews