সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অনগ্রসর জেলাকে এগিয়ে নিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত Pay by Mobile Casinos Instant Withdrawal Fast & Safe

ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

মিলন হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভারতীয় কর্তৃপক্ষ শোক প্রকাশস্বরূপ সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে এদিন সকাল থেকে বন্দরে পণ্যবাহী ট্রাকের চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সাময়িক স্থবিরতা দেখা দেয়।
অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী রবিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবার চালু হবে।
এদিকে বন্দর এলাকায় পণ্য খালাস ও পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক, ব্যবসায়ী এবং সি অ্যান্ড এফ এজেন্টদের মধ্যে সাময়িক প্রভাব পড়লেও দ্রুত কার্যক্রম স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews