1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর তেল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার নেপথ্যে ইতিহাস গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানী সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ রংপুরের তারাগঞ্জে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ ও হুইলচেয়ার প্রদান হিলিতে কলেজ ছাত্রীর নিখোঁজ: পরিবারে আহাজারি, দ্রুত উদ্ধারের দাবি র‍্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন বেরোবিতে ইতিহাস বিভাগের আয়োজনে প্রত্নপ্রদর্শনী: ফিরে দেখা প্রাচীন ঐতিহ্য এসো গড়ি-র মানবিক উদ্যোগ: মেধাবীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, পার্বতীপুর ডিপো থেকে উত্তোলন স্থগিত

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
oplus_2

স্টাফ রিপোর্টারঃ জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। শ্রমিকদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এতে বিভাগজুড়ে জ্বালানি তেল সরবরাহ কার্যত স্থবির হয়ে পড়ে।
জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয় একটি তেলবাহী লরি। পথে নীলফামারী শহরের রেলগেট এলাকায় লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাত কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন।
এ সময় নীলফামারীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লরির কেবিনে দুটি জারকিনে মোট ১৩ লিটার জ্বালানি তেল পাওয়ার অভিযোগে ট্যাংকলরীটি আটক করা হয়। পরে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং মোট ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়। দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোলচত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতা।
সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, জেলহাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের বাইরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সারাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট