1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে ৬ পরিবারের সব পুড়ে ছাই হিলিতে মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার সৈয়দপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, পার্বতীপুর ডিপো থেকে উত্তোলন স্থগিত ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক হিলি ফিলিং স্টেশনে পেট্রোল নিতে বাইকের দীর্ঘ ভিড় রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক ধামইরহাটে সরকারি নগদ অর্থ বিতরণ করলেন জামায়াত এমপি এনামুল হক দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে সরকার: ডা. জাহিদ হোসেন

হিলিতে মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মিলন হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায় এক মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক হিলির বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে এক শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি পরিবার জানতে পারার পর ভুক্তভোগীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়ভাবে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট