শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Betandreas – Voleybol mərcləri – Betandreas-da əsas oyun qaydaları – Beysbol mərcləri – Betandreas-da addım-addım yanaşma মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা 1win Platformasının İqtisadi Linza ilə Ətraflı İcmalı – 1win Platformasının Ümumi Strukturu və İnterfeysi পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা Mostbet – Mostbet-də Kiberidman – Hansı İşarələr Qələbəni Xəbər Verir? – Gecə Yuxusunda Mostbet ilə Strategiya – Beş Addım Mostbet – Mostbet Nədir və Kimlər Üçündür – Qeydiyyat – İlk Addımı Atmaq – key points, tips, and quick explanations Mostbet – Mostbet-də Voleybol Mərcləri – Nə Gözləməli – Mostbet-də Beysbol Mərcləri – Xüsusiyyətlər – what to do, what to avoid, and why it matters Mostbet – Fantaziya Liqalari Nedi ve Mostbet-de Nece Isleyir – Mostbet Fantaziya Turnirleri – Orijinal ve Keskin Strategiyalar Mostbet – Mostbet kiberidman mərcləri üçün əsas oyunlar – Mostbet-də kiberidman turnirləri və onların xüsusiyyətləri

তেল সংকটে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মিলন হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলি স্থলবন্দরেও জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব পড়তে শুরু করেছে। তেলের সংকট ও চড়া দামের অজুহাতে হিলি থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহনের জন্য ট্রাক ভাড়া একলাফে ৩ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।

এতে চরম বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। অন্যদিকে, পণ্য খালাস ও পরিবহন কমে যাওয়ায় কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বন্দরের শত শত শ্রমিক।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দরে। এই বন্দর দিয়ে গম, ভুট্টা, ময়দা, জিরাসহ নানা পণ্য আমদানি হয়ে থাকে। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও দেশের মধ্যে পণ্য সরবরাহ করতে হিমশিম খেতে হয়েছে বন্দরের ব্যবসায়ীদের।

গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্যভেদে ট্রাক ভাড়া ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রাক পাওয়া যেমন দুষ্কর হয়ে পড়েছে, তেমনি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী হযরত আলী জানান, আগে যে ট্রাক ঢাকা যেতে ১৮-২০ হাজার টাকা নিত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫-২৭ হাজার টাকায়। পরিবহন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজারে আমদানিকৃত পণ্যের দামের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে।

আমদানি করা পণ্য সময়মতো দেশের বিভিন্ন বাজারে পাঠাতে না পারলে পঁচে যাওয়ার ঝুঁকি থাকে। এই সুযোগে ট্রাক মালিক ও চালকরা ইচ্ছেমতো ভাড়া বাড়াচ্ছেন। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।

হিলি স্থলবন্দরের শ্রমকিরা জানান, তেল সংকটের কারণে বন্দরে ট্রাকের আগমন কমে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে কুলি ও লোড-আনলোড শ্রমিকদের ওপর। প্রতিদিন যেখানে শত শত ট্রাক লোড-আনলোড হতো, সেখানে এখন তা অর্ধেকের নিচে নেমে এসেছে।

দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমিকেরা দিনশেষে খালি হাতে বাড়ি ফিরছেন। অনেক শ্রমিকের মতে, কাজ না থাকায় তাদের পরিবারের তিন বেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছে।কাজ না থাকায় অলস সময় পার করছেন তারা।

ট্রাক চালক আরমান হোসেন জানান, তেলের পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। এছাড়া খুচরা বাজারে চড়া দামে তেল কিনে গাড়ি চালাতে হচ্ছে বলেই ভাড়া বৃদ্ধি করতে তারা বাধ্য হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews