মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অনগ্রসর জেলাকে এগিয়ে নিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত Pay by Mobile Casinos Instant Withdrawal Fast & Safe

এসো গড়ি-র মানবিক উদ্যোগ: মেধাবীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ সমাজের উন্নয়ন ও আলোকিত ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষার প্রসার। সেই লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুরে সামাজিক সংগঠন “এসো গড়ি”র উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ১০ম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ মাহাফুজ আলী এবং ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী মোছাঃ মারিয়া আক্তার—যিনি ৮ম শ্রেণিতে বৃত্তি অর্জন করেছেন—তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। তারা উভয়েই উপজেলার ৮ নং হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুর (ঘোনাপাড়া) গ্রামের বাসিন্দা এবং মোঃ মোস্তাফিজুর রহমান ও মোছাঃ হুরা মর্জিনা দম্পতির কৃতি সন্তান। বর্তমানে তারা চাইল্ড কেয়ার একাডেমিতে অধ্যয়নরত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবীদের যথাযথ পৃষ্ঠপোষকতা না পেলে অনেক সময় তাদের সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ পায় না। “এসো গড়ি”র এই উদ্যোগ সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার একটি প্রশংসনীয় পদক্ষেপ। আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা যেন নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেটিই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সংগঠনের সভাপতি ডা. মোঃ খায়রুজ্জামান বিপ্লব জানান, সমাজের পিছিয়ে পড়া কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং এ কাজে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক মোঃ ইদ্রিস আলী “এসো গড়ি” সংগঠনের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মাসুদ রানা, শিক্ষক মোঃ আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews