শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা 1win Platformasının İqtisadi Linza ilə Ətraflı İcmalı – 1win Platformasının Ümumi Strukturu və İnterfeysi পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা Mostbet – Mostbet-də Kiberidman – Hansı İşarələr Qələbəni Xəbər Verir? – Gecə Yuxusunda Mostbet ilə Strategiya – Beş Addım Mostbet – Mostbet Nədir və Kimlər Üçündür – Qeydiyyat – İlk Addımı Atmaq – key points, tips, and quick explanations Mostbet – Mostbet-də Voleybol Mərcləri – Nə Gözləməli – Mostbet-də Beysbol Mərcləri – Xüsusiyyətlər – what to do, what to avoid, and why it matters Mostbet – Fantaziya Liqalari Nedi ve Mostbet-de Nece Isleyir – Mostbet Fantaziya Turnirleri – Orijinal ve Keskin Strategiyalar Mostbet – Mostbet kiberidman mərcləri üçün əsas oyunlar – Mostbet-də kiberidman turnirləri və onların xüsusiyyətləri Mostbet – Voleybol mərclərində ən çox yayılmış fərziyyə – “Top komanda həmişə qalib gəlir” with Mostbet – key points, tips, and quick explanations

পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৩ জুন ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য “গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন” ঈদ পুনর্মিলনী বিশাল সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টায় পার্বতীপুরের বাস টার্মিনাল রোডস্থ জাতীয়তাবাদী যুবদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার) এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রশিদ সংগ্রাম।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সর্বস্তরের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি।
অনুষ্ঠানে সভাপতি অতিথি হিসেবে উপস্থিত পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ারুল ইসলাম, প্রেসিডেন্ট, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন (ব্রামা)।

বিশেষ অতিথি উপস্থিত থাকবেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি, উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ ফুলবাড়ী, দিনাজপুর। মোঃ আব্দুল মোন্নাফ মুকুল সহ-সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি। একেএম মাসুদুল ইসলাম মাসুদ, আহবায়ক, জেলা যুবদল, দিনাজপুর। মোঃ বাবু চৌধুরী, প্রচার সম্পাদক, জেলা বিএনপি, দিনাজপুর। মোঃ রেজাউর রহমান রেজা, সদস্য সচিব, জেলা যুবদল, দিনাজপুর। মোঃ ফরিজার রহমান তপু, যুগ্ম আহবায়ক, জেলা যুবদল, দিনাজপুর। মোঃ আমিনুল ইসলাম সহ-সভাপতি, উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর। মোঃ শাহাদত হোসেন (সাদো) যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি ও চেয়ারম্যান, ৩নং রামপুর ইউনিয়ন পরিষদ, পার্বতীপুর। মোঃ আনোয়ারুল হক, সাধারন সম্পাদক, পৌর বিএনপি পার্বতীপুর ও সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি, দিনাজপুর। আলহাজ্ব আবুল বাশার, সভাপতি, পৌর বিএনপি, ফুলবাড়ী। মোঃ মুর্তুজা হক শাহ অস্টিন, যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি, ফুলবাড়ী। মোঃ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি ফুলবাড়ী। শ্রী দিপঙ্কর সাহা মানিক, সহ-সাধারন সম্পাদক, উপজেলা বিএনপি। আলহাজ্ব মানজুর রশিদ, সাবেক প্যানেল মেয়র, পার্বতীপুর পৌরসভা। মোঃ মিজানুর রহমান সিয়াম, ভারপ্রাপ্ত আহবায়ক, পৌর স্বেচ্ছাসেবকদল, পার্বতীপুর। মোঃ রবিউল ইসলাম (বাবু), আহবায়ক, পৌর যুবদল, পার্বতীপুর। আবু সাঈদ সরকার, আহবায়ক, উপজেলা যুবদল, ফুলবাড়ী। মাহাবুব আলম মিলন, সদস্য সচিব, উপজেলা যুবদল, ফুলবাড়ী ও সদস্য জেলা যুবদল। মোঃ আবু বকর সিদ্দিক, সভাপতি, উপজেলা কৃষকদল, পার্বতীপুর। মোঃ গোলাম রব্বানী গোলাপ, সভাপতি, পৌর কৃষকদল, পার্বতীপুর।

বিশাল দলীয় কর্মী সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের বিনোদনের জন্য দেশখ্যাত সংগীতশিল্পী মনির খান, সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মৌ ও সুকুমার বাউলসহ দেশের আরও বহু বিশিষ্ট শিল্পী সংগীত পরিবেশন করবেন।
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে দিনাজপুর-৫ আসনের অন্তর্ভুক্ত পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জনসাধারণের প্রত্যাশিত উন্নয়ন এবং স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক পুনর্জাগরণের নতুন সূচনা ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করা হয় এবং সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews