রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত অল্প দিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পার্বতীপুরে নতুন ইউএনও’র আরাফাত আমান আজিজ যোগদান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

​দিনাজপুরে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: ঋণ ও চারা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, ​দিনাজপুর প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ৬ জুলাইকে বিশ্বব্যাপী ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের ঘোষণার পর, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবারই প্রথম দিবসটি জাতীয়ভাবে উদযাপিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দিনাজপুরের যৌথ আয়োজনে জেলায় ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় (কাঞ্চন-১) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিআরডিবির উপ-প্রকল্প পরিচালক মো. রাজিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক মো. আশরাফুল আলম।
​আলোচনা সভায় পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম, এনজিও ‘পল্লীশ্রী’র প্রতিনিধি শামীমা বেগম পপি, সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক আব্দুল্লাহ এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক। বক্তারা গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
​দিবসটি উদযাপন উপলক্ষে বিআরডিবির পক্ষ থেকে কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়: দিনাজপুর সদর উপজেলার আওতাভুক্ত জয়রামপুর সদাবিক পুরুষ দলের ১৬ জন উপকারভোগী সদস্যের মাঝে মোট ৭ লক্ষ ১৪ হাজার টাকার ঋণ সহায়তার চেক বিতরণ করা হয়। বিআরডিবির ৫০ জন উপকারভোগী সদস্যের প্রত্যেককে একটি করে উন্নত জাতের ‘ক্ষিরসাপাত’ আমের চারা প্রদান করা হয়। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ৪০ জন উপকারভোগীর অংশগ্রহণে একদিনের বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
​সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews