
হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:- “ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরের আদর্শ কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘রোস্তমনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (১ম বর্ষ)’-এর চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টে
৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রোস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি পোষণ করেন পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মানজুর রশিদ। শুক্রবার (৬ নভেম্বর ) বিকালে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় সৈয়দপুর ফুটবল একাডেমী বনাম ভোরের পাখি ফুটবল একাদশ। অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য এই খেলায় ১-১ গোলে
খেলা সমতা হলে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে
সৈয়দপুর ফুটবল একাডেমী জয়লাভ করেন।
নারী-পুরুষ ও নানা বয়সের ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। ম্যাচটিতে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তরুণ ক্রীড়া ভাষ্যকার মোকারম হোসেন। তাঁর চমৎকার ও সাবলীল ধারা বর্ণনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলাটি নিখুঁতভাবে পরিচালনা করেন প্রধান রেফারি সাবেদুল ইসলাম । তাঁকে সহকারী রেফারি হিসেবে সহযোগিতা করেন শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি
পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিনুল ইসলাম ডাক্তার তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলার মাঠে ফেরাতে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। টুর্নামেন্টটি আয়োজন করেছেন যারা তারা হলেন ‘রোস্তমনগর ফুটবল একাদশ এর রুবেল, রনি বাবু, রিংকু, শান্ত, রাজু, আপন, নুরনবী, শাওন ও মেহেদী প্রমুখ।