শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ Slots Vader Casino Review: So spielen Sie Online-Casino Spiele in Deutschland sicher

বেরোবিতে শাকসু ও ব্রাকসু সচলের দাবিতে উত্তাল বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি; মোঃ আল আমিন ইসলাম :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(শাকসু) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনী কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ ।মিছিল চলাকালে শিক্ষার্থীরা দ্রুত শাকসু ও ব্রাকসু কার্যক্রম পুনরায় চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের কণ্ঠে—
“হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না”,
“৯ দফার এক দাবি, সব ক্যাম্পাসেই সংসদ”—
এ ধরনের স্লোগান শোনা যায়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সংকট তৈরি হয়েছে। গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে দ্রুত শাকসু ও ব্রাকসু নির্বাচন আয়োজন করা জরুরি বলে তারা মনে করেন।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমাদুল হক আলভী বলেন, “আমরা দেখেছি একটি গোষ্ঠী যে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হয়েছে, প্রতিটি জায়গায় তারা ষড়যন্ত্র করেছে; কিন্তু সফল হতে পারেনি। তারা আসন্ন শাকসু এবং ব্রাকসু নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা শাকসু বন্ধ করার লক্ষ্যে ইসির সামনে বিক্ষোভ করেছে এবং প্রশাসনিক ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন বন্ধ করে দিয়েছে। আমরা দেখছি নতুন করে একটি দল আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে। আমরা বলতে চাই, আপনারা সুস্থ রাজনীতিতে ফিরে আসুন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তারা যেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে এবং ছাত্র সংসদ প্রতিষ্ঠিত করে।”

আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “আমরা দেখেছি, পেশিশক্তি প্রয়োগ করে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখনো কোনো দল ক্ষমতায় না এসেই যদি এমন আচরণ করে, তা উদ্বেগজনক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা—ছাত্র-জনতার আন্দোলনের কারণেই আপনারা এই জায়গায় পৌঁছেছেন। অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছাত্র সংসদ গঠন আজও উপেক্ষিত। যারা ছাত্র সংসদ প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি পরিষ্কার—প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শাকসু নির্বাচন ২০ তারিখেই করতে হবে এবং ব্রাকসু নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী আয়োজন করতে হবে। বিভিন্ন অজুহাত, নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা কিংবা ভুল ভোটার তালিকার মতো অনিয়ম আমরা আর দেখতে চাই না। আমরা চাই স্বচ্ছ, সুষ্ঠু ও সময়মতো শাকসু ও ব্রাকসু নির্বাচন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews