রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার সৈয়দপুরে হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা পালনের প্রস্তুতি রাজারহাটে পুলিশি অভিযানে ইউক্যালিপটাস বাগান থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও সরঞ্জাম পার্বতীপুরে ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলামের ইন্তেকাল তুমি অধম বলিয়া, আমি উত্তম হইবো না কেন ! কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী

রাজারহাটে পুলিশি অভিযানে ইউক্যালিপটাস বাগান থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও সরঞ্জাম

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

‎জাহিদ হাসান,
‎জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম:
‎কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য ও ফোর্স নাককাটি বাজার এলাকার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন। সেখানে একটি ধানক্ষেতের মাঝখানে অবস্থিত ইউক্যালিপটাস বাগানের ভেতর গোপনে জুয়ার আসর বসানো হয়েছিল। পুলিশ বাগানটি চারদিক থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন— আশ্রাফুল, হেমন্ত, সাঈদী, জিয়াউর রহমান, খলিলুর রহমান এবং গোলাম মোস্তফা মজনু।
‎
‎অভিযানকালে জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস, টর্চলাইট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
‎
‎রাজারহাট থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং জুয়াবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।সামাজিক অপরাধ ও জুয়ামুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews