রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার সৈয়দপুরে হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা পালনের প্রস্তুতি রাজারহাটে পুলিশি অভিযানে ইউক্যালিপটাস বাগান থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও সরঞ্জাম পার্বতীপুরে ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলামের ইন্তেকাল তুমি অধম বলিয়া, আমি উত্তম হইবো না কেন ! কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা পালনের প্রস্তুতি

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১১ অক্টোবর ২০২৬, ​কুড়িগ্রামে ৫৬৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও নির্বিঘ্নে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
​রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপন এবং জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নানা দিক নির্দেশনা ও বিস্তারিত আলোচনা হয়।

​প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় মোট ৫৬৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, পর্যাপ্ত আলো ও নিরাপত্তার বিধান সহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
​সভায় আমন্ত্রিত অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ ছাড়া উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, কুড়িগ্রাম বিজিবির প্রতিনিধি ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক এস এ মাহাবুব উল আলম এবং এনএসআই-এর উপ-পরিচালক আনিসুর রহমান।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “কুড়িগ্রাম জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতির আবহ বজায় রেখে উদযাপন করা আমাদের প্রধান অগ্রাধিকার। আসন্ন দুর্গোৎসব যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews