রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার সৈয়দপুরে হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা পালনের প্রস্তুতি রাজারহাটে পুলিশি অভিযানে ইউক্যালিপটাস বাগান থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও সরঞ্জাম পার্বতীপুরে ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলামের ইন্তেকাল তুমি অধম বলিয়া, আমি উত্তম হইবো না কেন ! কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী

সৈয়দপুরে হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

১৮ মাসেও নিম্নতম মজুরির গেজেট কার্যকর না হওয়ায় ক্ষোভ, শ্রম আইন বাস্তবায়নের দাবি

সৈয়দপুর প্রতিনিধি: নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, আট ঘণ্টা কর্মদিবস, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সৈয়দপুর উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১০ অক্টোবর) রাত ৭টায় সৈয়দপুর উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ খেজুর মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা জয়নাল আবেদীন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আক্তারুজ্জামান খান।

বক্তারা বলেন, ২০২৫ সালের ৫ মে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের নিম্নতম মজুরির গেজেট ঘোষণা করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে তা কার্যকর না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। নিয়োগপত্র, পরিচয়পত্র, নির্ধারিত কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের ন্যায্য মজুরিসহ শ্রম আইনে স্বীকৃত অধিকার বাস্তবায়নেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, শ্রম আইন বাস্তবায়ন ও নিম্নতম মজুরির গেজেট কার্যকরে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর তদারকিতে ঘাটতি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মালিকপক্ষের স্বার্থ রক্ষার কারণে শ্রমিকেরা তাঁদের আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তাঁরা। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান শ্রমিক নেতারা।

সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সুমন আলী, প্রচার সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক নেতা নেহারুল ইসলাম, শংকর দা, রেজাউল করিম, মো. আজাদ, মো. ইমরান হোসেন ও নিতাই চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মীসভায় ন্যায্য মজুরি, শ্রমিকদের আইনি স্বীকৃতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাবেক ও বর্তমান নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পরবর্তী সময়ে নেতৃবৃন্দের বৈঠকের মাধ্যমে সমাবেশ আয়োজন এবং গেজেট বাস্তবায়নের চলমান আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews