সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন পার্বতীপুরে প্রায় ৩ কোটি টাকা আয়কর-ভ্যাট পরিশোধ করে আলোচনায় ব্যবসায়ী মাসুদ পারভেজ পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির ক্ষোভ

প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে
image

প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ২ লাখ ৫৯ হাজার ৩০১ জন প্রবাসী বাংলাদেশি। সোমবার,(০৮ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ২৫ মিনিটে সংশ্লিষ্ট ওয়েবসাইটের রিপোর্টে এ তথ্য দেখা গেছে।

এরমধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ৬৬ হাজার ৮৩৯ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার ১০২ জন, কাতার থেকে ১৭ হাজার ১৭৮ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫ হাজার ৮৩৬ জনের নিবন্ধনের তথ্য রয়েছে।

প্রবাসীদের পাশাপাশি দেশে যে তিন শ্রেণীর ভোটার পোস্টাল ভোট দেবেন তাদের নিবন্ধন শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে। এই তিন শ্রেণীর ভোটারা হচ্ছেন- ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।

প্রবাসীদের মতো তারাও পোস্টাল ভোট বিডি অ্যাপে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন।

অন্তর্বর্তী সরকারের ঘোষণা ও নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্যনুযায়ী, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews