
মোস্তাফিজুর রহমান : কুড়িগ্রামে কোচিং সেন্টারে যাওয়ার পর থেকে সাফিউল ইসলাম সৌমিক (শিক্ষার্থী) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে কোচিং সেন্টারে যাওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
নিখোঁজ সাফিউল ইসলাম সৌমিক কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার আনন্দ বাজার এলাকায়।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সৌমিক কুড়িগ্রামের উদ্ভাস কোচিং সেন্টারে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সৌমিকের সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৯১০৩৮১৪৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। সৌমিকের সন্ধান পেতে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও তথ্যটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
সৌমিকের সন্ধান পেলে যোগাযোগ করুন:।01737029511