রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন পার্বতীপুরে প্রায় ৩ কোটি টাকা আয়কর-ভ্যাট পরিশোধ করে আলোচনায় ব্যবসায়ী মাসুদ পারভেজ পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির ক্ষোভ কুড়িগ্রামের সোনাহাট ডিগ্রী কলেজের ক্ষুদার্ত শিক্ষার্থীদের ২০ টাকায় দুপুরের খাবার ব্যাবস্থায় খুশি শিক্ষার্থী ও অভিভাবক

দিনাজপুর-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র সকল  অঙ্গ সহযোগী সংগঠন।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে  পার্বতীপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা, পৌরসভা, ১০টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় কোচ বাস চত্বরে গিয়ে সমাবেশ করে।
পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক মো: আতিকুর রহমান স্বপন বলেন, দিনাজপুর-৫ আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ২৮ বছর ধরে লন্ডনে অবস্থান ছিল। কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না। ৫ আগস্টের পর তার আগমন ঘটেছে। এমন ব্যক্তিকে তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, পার্বতীপুর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন ও পৌর যুব দলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।
আগামীকাল বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলা দলীয় কার্যালয় থেকে উপজেলা মহিলা দল ও পৌর শাখা বিক্ষোভের ডাক দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews