1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ পানামা পোর্টে প্রায় ৬০০ শ্রমিকের মাঝে সেমাই ও চিনি বিতরণ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান রোজার শেষদিকে জমে উঠেছে দিনাজপুরের ঈদ বাজার রংপুরের তারাগঞ্জে আলোচিত রুপলাল–প্রদীপ হত্যা মামলার আসামি মাজেদুল ইসলাম গ্রেপ্তার পার্বতীপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক ও কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পার্বতীপুরে আম গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা

পিআইডি, রংপুর’র আয়োজনে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১৩ জানুয়ারী ২০২৬, আঞ্চলিক তথ্য অফিস পিআইডি, রংপুর’র আয়োজনে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস, রংপুর’র তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ’র উপস্থাপনায় এবং কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী’র সার্বিক সহায়তায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিডিয়া ও জনবান্ধব মানুষ মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ ইনজামাম আলম প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণমূলক বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোন দুরত্ব নেই বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

নির্বাচনের সময় সাংবাদিকদের ভূমিকা ও কর্মপরিধি এবং সাংবাদিক কার্ড, গাড়ি / মোটরসাইকেলের স্টিকার সংগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট