1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক ও কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পার্বতীপুরে আম গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা রংপুরের তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে রেললাইনসহ ৩ যুবক গ্রেপ্তার ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ভারতীয় ডিজেলের ধামইরহাটে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে ‘মানবসেবা’র ব্যানারে এলাকাবাসীর মানববন্ধন তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে লড়বেন ৫২ জন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ৪টি ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫টি আবেদন জমা পড়েছে। বিপরীতে মোট আসন সংখ্যা এক হাজার ৭৯৫টি হওয়ায় গড়ে এক আসনের বিপরীতে ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি প্রতিযোগিতায় লড়বেন।

আজ মঙ্গলবার দুপুরে হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার থেকে এ তথ্য তাকে নিশ্চিত করা হয়েছে।

আইসিটি সেন্টার সূত্র জানায়, গত বছর ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে হাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আবেদন গ্রহণ করা হয় ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

চলতি শিক্ষাবর্ষে ৪টি ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫টি আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৩০ হাজার ২৭৫ জন। এই ইউনিটে ৫৩৫টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৬ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ২৬ হাজার ৮১২টি, যেখানে ৭৪০টি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৭ জন। শাখা ভিত্তিক ‘বি’ ইউনিটের আর্কিটেকচার বিভাগে ৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়ছেন ৪১ জন ভর্তিচ্ছু।

অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৯ হাজার ১৯১টি। এই ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ৩২ জন পরীক্ষার্থী। শাখা ভিত্তিক হিসাবে বিজ্ঞান ও অ-বিজ্ঞান উভয় শাখায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৪৩ জন ভর্তিচ্ছু।

এ ছাড়া ‘ডি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ২৭ হাজার ৯৭টি। এই ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিযোগিতা করছেন ১১২ জন পরীক্ষার্থী, যা ৪টি ইউনিটের মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে ৩ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ৪টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট