1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান জামায়াতের শক্ত ঘাঁটিতে চ্যালেঞ্জ বিএনপি পার্বতীপুরে যশাই প্রি-ক্যাডেট মডেল স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত কুড়িগ্রামে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের  শীর্ষ নেতা জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান বক্তব্য রাখেন দিনাজপুরে চীনা কোম্পানিতে শ্রমিকদের মাঝে ভূত আতঙ্ক : আহত অর্ধশত, হাসপাতালে ১২ সৈয়দপুরে মিডিয়া কর্ণারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল,ছাগল ও শিক্ষার্থীদের মাঝে প্যান্ট বিতরণ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্ম বিরতি ৯ম পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবি,বেরোবি কর্মচারীদের মানববন্ধন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

পার্বতীপুরে যশাই প্রি-ক্যাডেট মডেল স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত

পার্বতীপুর প্রতিনিধি : :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যশাই প্রি-ক্যাডেট মডেল স্কুল এর উদ্যোগে ২০২৬ সালের শিক্ষা সফর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তোজাম্মেল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার সেক্রেটারি জনাব আবু সায়েম শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি জনাব ওসমান আলী। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যশাই প্রি-ক্যাডেট মডেল স্কুলটি ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৯ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন এবং প্রায় ৭০০ জন ছাত্র-ছাত্রী এখানে অধ্যয়নরত। স্বল্প খরচে মানসম্মত শিক্ষা প্রদান এবং ধারাবাহিক সাফল্যের কারণে প্রতিষ্ঠানটি এলাকায় বিশেষভাবে পরিচিত।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি চমৎকার ফলাফল অর্জন করে। মোট ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন এ+ এবং বাকিরা এ গ্রেড অর্জন করে, যা পার্বতীপুর উপজেলার মধ্যে সর্বাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা এনে দেয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু সায়েম শাহ্ বলেন, “যশাই প্রি-ক্যাডেট মডেল স্কুল আজ পার্বতীপুর উপজেলার একটি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও সুদক্ষ পরিচালনার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পরিষদ ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি।”
বিশেষ অতিথির বক্তব্যে ওসমান আলী বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে সমাজ যত শিক্ষিত, সে সমাজ তত উন্নত। বর্তমান সময়ে সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ অত্যন্ত জরুরি। ন্যায় ও ইনসাফভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষা সফর শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট