শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

ধামইরহাটে এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫ শত পরিবারে ঈদ বস্ত্র বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫০০ পরিবারের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ সকাল ১০ টায় লক্ষনপাড়া মাদ্রাসা মাঠে আড়ানগর, উমার, পাটিচরা ও ঘোষনগর ইউনিয়নের ৩৫ গ্রামের ৫০০ অসহায় নারী পুরুষকে শাড়ি ও পাঞ্জাবী বিতরণ করেন এআরআই সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা তরুন যুব সংগঠক মোঃ আবু রাশেদ ইমাম। সংগঠনের সমন্বয়ক মো. নাইম হোসেনের সঞ্চালায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য গোলাপবানু, সংগঠনের সহ সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সাবিত হোসেন, সদস্য জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ সভাপতি আবুল বয়ান মোঃ আব্দুজ্জাহের, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা স্বপন, সাংবাদিক উজ্জল হোসেনসহ সংগঠনের শতাধিক তরুন সদস্যবৃন্দ।
এআরআই সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ আবু রাশেদ ইমাম জানান, ঈদ-মানে খুশি-ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ধনী-গরীব ও ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলকে সাথে নিয়ে উদযাপন করতে চাই, সেই লক্ষে শতাধিক সদস্য ও স্বেচ্ছসেবকের মাধ্যমে তালিকাভুক্ত অসহায়দের এই ঈদ বস্ত্র বরাবরের মতোই এবারো বিতরণ করা হয়, আগামীতে আরও বড় পরিসরে করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews