মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় আগাম ঈদ উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

হিলি, দিনাজপুর প্রতিনিধি :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (২০ মার্চ) আগাম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। জেলার বিরামপুর, চিরিরবন্দর, সদর, পার্বতীপুর, কাহারোল, বোচাগঞ্জ ও বিরল উপজেলার কয়েকটি স্থানে পৃথক জামাতে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ২ হাজার পরিবারের সদস্য অংশ নেন।
বিরামপুর উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদ ও আয়ড়া মাদরাসা মাঠে সকাল ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫টি গ্রামের মুসল্লিরা অংশ নেন। ইমামতি করেন মোঃ দেলোয়ার হোসেন কাজী ও হাফেজ আল আমিন।
চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর গ্রামের চিরিনদী ঈদগাহ মাঠে সকাল ৯টায় আরেকটি জামাতে শতাধিক মুসল্লি অংশ নেন। এছাড়া দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টির একটি কমিউনিটি সেন্টারেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের দাবি, সৌদি আরবের সঙ্গে সময়ের ব্যবধান কম হওয়ায় তারা দীর্ঘদিন ধরে সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জামাতগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews