1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার পার্বতীপুরে জামায়াতে ইসলামী পলাশবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বতীপুর উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ইউনিট সভাপতিদের শিক্ষা শিবির অনুষ্ঠিত পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হাকিমপুরে সংবাদ সম্মেলন: ‘মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদ’ তারাগঞ্জে প্রেম-বিবাহ মামলার জট: নারী অনশন পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে হরিরামপুর ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত দুদিনের ব্যাবধানে হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম দিনাজপুরে কৈশোর স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা

তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আলু ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি তারাগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলু ক্ষেতের পাশের একটি তামাক ক্ষেতে রক্তের দাগ ও একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা এসে স্যান্ডেলটি মনজুরুল ইসলামের বলে শনাক্ত করেন। তবে ওই দিন মরদেহের সন্ধান মেলেনি।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি তিনি। মনজুরুল ইসলাম ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, উদ্ধারকৃত মরদেহটি মনজুরুল ইসলামের বলে পরিবার নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট