শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়

পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

সোহেল সানী, পার্বতীপুর :

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ২৩, ২৬/০২/২০২৬ ইং) মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পোনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি নিচু জমিতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।

ধৃত আমজাদ হোসেন (৪৫) হাবড়া ইউনিয়নের পিরোজপুর তাতীপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

এ বিষয়ে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে পিরোজপুর গ্রামের একটি নিচু জমিতে ইয়াবা বিক্রি হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে ৬২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে জুয়া আইনে তার বিরুদ্ধে একটি মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews