
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে ইসলামপুর বিআরইএল কার্যালয়ে ইউনিট সভাপতিদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা আমীর ও নমিনি দিনাজপুর-৫; ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি দিনাজপুর; সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি; এবং আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান, পার্বতীপুর। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ ইউসুফ আলী। সঞ্চালনা করেন পার্বতীপুর উপজেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সায়েম শাহ্।
বক্তারা ইসলামের বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয় তুলে ধরেন। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পথে চলার আহ্বান জানানো হয়। পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা, সহনশীলতা বৃদ্ধি এবং পরামর্শভিত্তিক কাজ পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। শিবিরে কর্মীদের রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সহযোগী ও কর্মীদের তালিকা সংরক্ষণ, বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো এবং নিয়মিত কোরআন-হাদিস অধ্যয়ন ও ইসলামিক বই পাঠের আহ্বান জানানো হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।