1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তারাগঞ্জে মোবাইল কোর্ট অভিযান গর্ভবতী পশু জবাইয়ের দায়ে ১৫ দিনের কারাদণ্ড দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা হিলিতে আরনু জুট মিলে ১২ লাখ টাকার মালামাল চুরি,থানায় অভিযোগ তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার পার্বতীপুরে জামায়াতে ইসলামী পলাশবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বতীপুর উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ইউনিট সভাপতিদের শিক্ষা শিবির অনুষ্ঠিত পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হাকিমপুরে সংবাদ সম্মেলন: ‘মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদ’

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে । ২৬ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালের জরুরী বিভাগের সামনে ছাত্রদলের একটি অংশ দিনাজপুর মেডিকেল কলেজ সন্ধানী মেডিসিন ক্লাবের সভাপতি নাহিদ হাসানকে আটক করে।তারা নাহিদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার জন্য চাপ দেয়।কিন্তু নাহিদ রাজি না হওয়ায় তাকে মারধর ও প্রহার করে। ঘটনা সময় নাহিদকে রক্ষা করতে জুলাই যোদ্ধা ডাঃ রুকাইয়া তামান্না সহ কয়েক জন ছাত্র এগিয়ে আসে। তখন তাদের উপরেও হামলা ও মারধর করা হয়েছে বলে জানা যায়। এ সময় ঘটনাস্থলে সহকারী হোস্টেল সুপার প্রভাষক ডা. রাসেল উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই ছাত্রদলের আহ্বায়ক ডা. নুরুজ্জামান সরকার ওরফে নূর এবং মাদকাসক্ত সদস্য সচিব আব্দুর রাজ্জাক পাভেলসহ কিছু অনুসারী নাহিদ ও ডাক্তার রুকাইয়া তামান্নার উপর হামলা চালায়। তাদের সাথে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। সন্ধানী ও মেডিসিন ক্লাব থেকে পদত্যাগ করে বা অব্যাহতি না নিলে হত্যারও হুমকি দেয়া হয় বলে সূত্রটি জানায়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানায় যোগাযোগ করা হলে থানায় কোন মামলার খবর পাওয়া যায়নি।তবে এক ঘটনায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট