1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক ধামইরহাটে সরকারি নগদ অর্থ বিতরণ করলেন জামায়াত এমপি এনামুল হক দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে সরকার: ডা. জাহিদ হোসেন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রক্তদান: ইসলামের দৃষ্টিতে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ঈদুল ফিতর উপলক্ষে তারাগঞ্জে ব্যতিক্রমী আয়োজন, চাঁদ দেখাকে ঘিরে আনন্দ র‍্যালি সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় আগাম ঈদ উদযাপন মিলেনিয়াম এসোসিয়েশন অব পাবর্তীপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  পার্বতীপুরে ইসলামী সংস্কৃতি চর্চায় শিল্পী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে সরকার: ডা. জাহিদ হোসেন

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির কোনো বিকল্প নেই উল্লেখ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কৃষি খাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন বাড়াতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষকের মাঝে আউশ ধানের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, সার্কেল এএসপি এ.এন.এম. নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম জানান, কৃষকদের মাঝে সময়মতো উপকরণ পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দিতে উপজেলা কৃষি অফিস প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট